STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational

4  

Debashis Bhattacharya

Inspirational

যেদিন তোমার প্রেমে হবো বিলীন

যেদিন তোমার প্রেমে হবো বিলীন

1 min
239

সে যে আমার গোপন ব্যাথার নির্ঝরিণী

কয়না কথা দিবস যামিনী

হাসি কান্নার বাদল ছায়ায়

মন মাঝি ধায় মিলন আশায়


স্বপ্ন ঘেরা সুখের আসন

ব্যাথা জড়ানো দুখের বসন

বিপদ আঁধারে অন্ধ নয়ন

অতল জলধি মনের গহন


সব কিছু ছাড়ি যাবো তার লাগি

সুপ্ত মনের বাসনা ত্যাগী

দূর হতে দূরান্তরে

যেথায় তোমার স্বপ্ন শিখরে

সত্তা নাচে গৌরবে


এ মন আমার হারিয়ে যে যায়

তোমায় খুঁজে পাওয়ার আশায়

ধরার মাঝে অধরা তুমি

ঘুরে মরি নিরাশায়


তবুও তোমাতে সঁপেছি পরান

শত লাঞ্ছনা বুকে ধরে

জানি তুমি ডেকে নেবে সেদিন

যেদিন তোমার প্রেমে হবো বিলীন


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational