STORYMIRROR

TANMOY SEN

Fantasy

2  

TANMOY SEN

Fantasy

উড়ো চিঠি

উড়ো চিঠি

1 min
401

ভাই বাবন,


আট থেকে আশি

তুমি সবার প্রিয়,

চিরকুটেতে লিখলাম সব,

তুমি পড়ে নিও।


সরল তোমার হাসিখানি,

উদার তোমার চিত্ত;

পাপের সমাজ ছেড়েছ তুমি,

তবু মনে যে পড়ে নিত্য।


অফিস যাবার পথে তোমার হাসি,

তোমার ক্যামেরাও হয়তো চলছে;

"বাবন কোথায়? গোপাল কোথায়?"

সবাই কেন বলছে?


অসীম তোমার শেখার আগ্রহ,

হয়তো রইল অনেক বাকি;

এর চেয়ে বেশি পাওয়ার ছিল,

দিয়ে দিলে তো তুমি ফাঁকি!


রইল ব্যথা, রইল কথা,

তুমি শান্তি পেও,

চিরকুটেতে লিখলাম সব,

তুমি পড়ে নিও।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy