STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

3  

Nikhil Mitra Thakur

Classics

উৎসবের নেই প্রয়োজন

উৎসবের নেই প্রয়োজন

1 min
4

উৎসবের নেই প্রয়োজন

৭/১০/২৪


পুজো মানে যদি হয় উৎসব

আর উৎসব মানে যদি হয় আনন্দ ফুর্তি

তবে তো অবশ্যই বলতে হয় 

নাবালিকা ধর্ষনে করলো যারা ফুর্তি 

তাদের সেই কুকীর্তি 

আসলেই টেনে দিল উৎসবে ইতি।


আর কি আছে বাকি আয়োজন

আছে কি উৎসবের কোনো প্রয়োজন?

তাই বলে দাও উমা কে 

এবার আর আসতে হবে না তোমাকে।

অসুর পাবে না কোনো শাস্তি 

করবে তারা যতো খুশি আনন্দ ফুর্তি।


মন্ডপে তুমি শুধু মাটির মূর্তি 

কিছু মানুষের হয় যদি হোক উদর পূর্তি।

হোক তবে পুজো পুজো খেলা 

নেশা ভাঙে মত্ত হয়ে পেরিয়ে যাবে বেলা।

কেউ ভাববে না এতোসতো

কায়েমী স্বার্থের রাজত্ব হবে পাকাপোক্ত।

         @নিমিঠা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics