STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Others Children

3  

Debashis Bhattacharya

Classics Others Children

তোমারি মিলনে নুতন সৃষ্টি

তোমারি মিলনে নুতন সৃষ্টি

1 min
168

নাই কিছু মোর চাওয়া পাওয়া 

আছে আশা ভাসা ভাসা

ধরিয়া রেখেছি মিলনের তৃষা 

দিয়ে যেতে চাই শুধু ভালোবাসা 


বৈশাখী ঝড় অকালে আসিয়া 

ভেঙে দিয়ে যায় হৃদয়ের বেড়া 

ভালোবাসা কাঁদে কলংকের ভয়ে 

প্রেম অঙিনায় চাতক ডাকে 


আমার দিন চলে যায় বালুকাবেলায় 

আঁধার ঘনায়ে আসে 

আমি বসে ভাবি নিরালায় একা

তোমারি সঙ্গ পেতে 


ভোরের গন্ধে মাতোয়ারা হয়ে 

জাগে পরানের কলি 

অরূপের রূপে বিভোর হয়ে 

প্রাণ-পাখি চায় ছুটি 


দৃষ্টিতে তব ঝড়ে শিউলি 

বিস্মৃত মন চায় নিবৃত্তি 

জড়ো করে সব অতীতের স্মৃতি 

তোমারি মিলনে নুতন সৃষ্টি 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics