STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

তোমার স্মৃতি রাখবো ধরে

তোমার স্মৃতি রাখবো ধরে

1 min
319


তোমার স্মৃতি রাখবো ধরে

আমার প্রেমের অথৈ জলে

ঝিনুক যেমন মুক্ত ধরে

রাখে লুকিয়ে নিজের জঠরে 


জানবে না কেউ দেখবে না কেউ

কোন গভীরে তোমার ছবি 

রেখেছি চোখের জলে মুছে 


পাবে না টের মহাসাগরে 

আবাস তোমার কোন গগনে

সূর্যের আলো ক্লান্ত হয়ে

ফেরে নিজের ঘরে

 

লক্ষ কোটি তারা জ্বলেও

পায় না হদিস কুলের  

বিদ্যুত রাঙা ঝলকানি দিয়ে

নিস্তব্দ হয় অবশেষে 


কোন গভীরে অতল তলে

তুমি তলিয়ে গেছো মায়ায়

আমার প্রেমের বাঁধন ছিঁড়ে

যাবে তুমি কোথায়


শুধু নিরুদ্দেশের বার্তাটুকু

গেছ মন আঙিনায় ফেলে 

তোমায় পাওয়ার বাসনাতে 

প্রীতির মালা সোহাগে হাসে 

যেমন ঘাসের নাচে শিশির হাসে 

শরতের প্রভাতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy