STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

তোমার প্রতিচ্ছবি

তোমার প্রতিচ্ছবি

1 min
372

গগনে দেখি প্রতিচ্ছবি তব

বাতাসে শুনি গো তব নাম

হৃদয়ে বাজে তব প্রতিধ্বনি

যাব গো কবে তব ধাম ?

এ জীবন বাঁধা তব নামে

হৃদয়ে বাজে যে তব ধূন

তোমার নামের মধুর ধ্বনি

 মনে গো করে গুন গুন

তোমার আদেশে আকাশে

ঘুরছে সূর্য চন্দ্র তারা

তুমি মাতা পিতা ভাই বন্ধু 

তুমিই শুধু মোর সাহারা 

 মিথ্যা সংসারে সত্য তুমি

 তুমিই তো পরম ব্রহ্ম 

সত্য পথে নিয়ে চলো 

 তবেই তো হবে ধর্ম

তুমি করুনার পারাবার

বুঝিবে তাই হৃদয় আমার

তব সম কেউ নাই এ জগতে

তুমি যে প্রেম ভক্তির আধার।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract