STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

সন্ধ্যা গো তুমি

সন্ধ্যা গো তুমি

1 min
251

সন্ধ্যা গো তুমি

স্বর্ণাভ আকাশের ছবি

স্বল্প আলোকে তুলসী পিঠে

টিম টিম জলে সাঁঝের বাতি

গোধূলি বেলার কোমল কিরণ  

 বিহঙ্গ ফেরে নীড়ে

গরুর দল বিশ্রাম নিতে

গোঠে চলে ফিরে

সন্ধ্যা গো তুমি প্রেমিক হৃদয়ে

আসার স্বপ্ন জোছনা

নবীন ছন্দের অভিসারিকা গো

 পীরতি মধু মূর্চ্ছণা

তোমারি পরশ পেয়ে এ ধরণী

সঞ্চারে প্রাণ স্পন্দন

রজনীগন্ধার অলস তনুতে

ভ্রমরের আলিঙ্গন

আশা কুঞ্জবনে রম্য উপবনে

প্রীতির আনাগোনা

হস্তমিত সূর্যের অপূর্ব শোভায়

মন হয় আনমনা 

শব্দ সাগরের নবীন তরঙ্গে

 বাজে অমৃত বেনু

কোটি হৃদয় নিচ্ছে কিনে

ছড়ানো জোছনা রেণু

সন্ধ্যা গো তুমি রহস্য রাগিনী

সাথে আনো রাত মায়াবিনী

খোলা জানলায় উঁকি দেয় 

ঝিলমিল চাঁদের আলো

সাঁঝের হাওয়ার শীতল পরশ

 লাগে যে বেশ ভালো      ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract