STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

স্মরণিকা

স্মরণিকা

1 min
176

কত দিনের জমিয়ে রাখা কথা

আর কতকাল রাখব ধরে বল?

তোর জন্যে সহ্য করবো হাজার ব্যথা,

মনের ইচ্ছেনদীর ঢেউ জাগে টলমল।


জানলার কাঁচে আবছা আলোর ফোঁটা,

কাঁচের ধুলোয় মেশে মনখারাপের দেশ।

একলা মনখারাপ দিনে মেঘের সঙ্গে ছোটা,

ইচ্ছে করে চল না হই দু’জন নিরুদ্দেশ?


সেই সন্ধ্যেবেলার আড্ডা, তেলেভাজা,

সাথে ইলশেগুঁড়ি বৃষ্টি আজও নামে,

আজও আলতো করে হাসলে ‘পরে তুই

অনুভবে বুঝতে পারি আজও সময় থামে।


আমার তোর সঙ্গে মান-অভিমান খেলা,

ঠিক যেন খিচুড়ি আর ইলিশভাজার ঘ্রাণ।

অস্তপারে মেলায় শুধুই খুশীর বেলা,

খুশীর মদির রঙে ছলকে ওঠে প্রাণ।


এখনও কি সেই আগের মতোই বাঁচিস?

শুকতারাটার দেখানো আলোয় দেখিস পথ?

এবার তবে আয় না আবার শুরুর থেকে চলি,

দেখিস, এবার কিন্তু হব না আর বিফল মনোরথ!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract