STORYMIRROR

Israt Jahan Mishu

Abstract

4  

Israt Jahan Mishu

Abstract

বিরহ

বিরহ

1 min
306

যদি ভালো থাকো ছেড়ে গিয়ে 

ছেড়ে যাও অভিযোগ নেই,

যদি ভালো থাকো কাঁদিয়ে দিয়ে

কান্না নামুক বৃষ্টির অঝোর ধারা। 

যদি ভালো থাকো ঠকিয়ে গিয়ে

সে হোক জিতে যাওয়া অবহেলায়

যদি ভালো থাকো স্বপ্নটা কেড়ে নিয়ে, 

স্বপ্নটাকে না হয় দিলাম অনুরাগে।

যদি ভালো থাকো আলোটাকে নিভিয়ে দিয়ে

অন্ধকারই আপন না হয় আমায় ঘিরে। 

যদি ভালো থাকো বুকের ভিতর আগুন দিয়ে 

জ্বলে উঠুক অগ্নিশিখা চোখ রাঙিয়ে ,

তবুও যেন ভালো থাকো

নিজের জন্য নিজে বাঁচো।

 না, হয় আমি বেঁচে থেকে মৃত্যু দেখবো

তোমার দেওয়া অন্ধকারের। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract