STORYMIRROR

Israt Jahan Mishu

Classics Fantasy Inspirational

4  

Israt Jahan Mishu

Classics Fantasy Inspirational

হিংসুটে মেয়ে

হিংসুটে মেয়ে

1 min
339

মেয়েরা না কি খুব হিংসুটে হয়

হয় অহংকারী, অভিমানী 

কেন এমন হয় তারা,

প্রশ্ন করেছে কি কেউ কোনদিন?

হিংসুটে কেন বা কার জন্য

অহংকার আর অভিমান কখন আসে

উত্তর গুলো খুবই সরল 

কেউ যদি মেয়েটা বুঝতে চায়

মেয়েরা হিংসুটে হয় সে মানুষটার জন্য

ভালোবাসে যাকে নির্লিপ্তভাবে

অহংকার করে তার জন্য

সে মানুষটা পাশে থাকলে 

মেয়েটার জীবনে কারোর দরকার হয় না

একটা মেয়ে তখনই অভিমানী 

যার জন্য অগাধ অনুরাগ আছে

সত্যি মেয়েরা খুব হিংসুটে 

বড্ড অহংকারী, অভিমানী

তারা যে ভালোবাসার মানুষকে 

এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না

যার জন্য পৃথিবী ছাড়তে পারে

পারে না শুধু অন্যের হতে দেখতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics