STORYMIRROR

Israt Jahan Mishu

Romance Others

3  

Israt Jahan Mishu

Romance Others

তোমার জন্য

তোমার জন্য

1 min
159


 বলো যদি ভালোবাসি কেন? 

তোমার চোখে আকাশ খুঁজি কেন?

বকুলের মালা গাঁথা কেন?

উত্তর নেই কোন বেড়ে যাওয়া অনুভব, 

তোমার তরে খুলেছে মনের বন্ধ দুয়ার,

বসন্তের দক্ষিণা পবন শীতের রিক্ততা ভুলে, 

নব নব কিশলয়ে নব পুষ্প সাজ,

সাজায়েছে দেখো তোমার জন্য। রিক্ততা নেই, কুহেলিকার ঘনঘটা নেই,

তবু তোমার জন্যে হৃৎস্পন্দন যায় বেড়ে।

ভালোবাসি কেন উত্তর নেই কোন, 

শিশিরের কণা যেন তোমারই কথা কয়, 

মোর কর্ণকুহরে বাজে মন্ত্র ধ্বনি, 

ভালোবাসি ভালোবাসি তোমারই জন্য

 তব তোমারেই তরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance