শূন্য খাঁচা
শূন্য খাঁচা
ছোট্ট একটা বন্ধুত্বের
বাড়িয়ে ছিলাম হাত
সেই বন্ধুত্ব হঠাৎ
হয়ে গেলো অনুরাগ ।
সেই অনুরাগের ছোয়া যখন
লাগলো তাদের মনে
ভালোবাসার জন্ম নিলো
তাদের হৃদয় কোনে ।
কাছে এলো অন্তরালে
দুজনার ই মন
ভালোবাসায় উঠলো ভোরে
তাদের জীবন ।
কিন্তু তাদের সুখের সময়
ছিল ক্ষনস্থায়ী
কোথা থেকে ভেসে এলো
এক অশনি হাতছানি ।
যখন মেললো ডানা ভালোবাসা
আকাশের ই বুকে
হঠাৎ আকাশ ঢেকে গেলো
নিকষ কালো মেঘে ।
সেই কালো মেঘে হারিয়ে গেলো
তাদের ভালোবাসা
শুধু রয়ে গেল শুন্য হৃদয়
শুন্য একটি খাঁচা ।

