STORYMIRROR

Bandana Patra

Abstract

4  

Bandana Patra

Abstract

শিরোনাম- আকাশের হাতছানি

শিরোনাম- আকাশের হাতছানি

1 min
217

আজ সকালে সূর্য দেখি হলদেটে রঙ নিয়ে 

ডাকল আমায় কাছাকাছি রোদ সুরে মিলিয়ে,

এই ইশারার মানে বুঝি না,হাতছানিতে এগিয়ে 

এসে রোদেলা আকাশ তাপ দেয় আর আলো....

এমনি করেই বাসছে কেন আকাশ আমায় ভালো?

ঐ হাতছানি আর ভালোবাসার রঙ নীলচে সাদা 

শূন্য আকাশ ডাকল আমায় জেদ ধরে ভীষণ জাদা।

জাদা জাদা মেঘের ঘরে ইশারার রঙ মাখে আকাশ 

থোরা থোরা আলো এসে শনশনিয়ে চলল বাতাস...

এই শূন্য ইশারা কান পেতে দেয় ঐ ওদিকে আকাশ ঘরে,

অদৃশ্য বাতাস যায় বয়ে যায় শূন্য রঙা নদীর ধারে...

হাতছানি আর স্বপ্ন ছিল দূর থেকে এক আকাশ বাণী 

এমন করে বাসলে ভালো সূর্য ওঠা আকাশ রানী...।

সুরজ ঝলমল এই বেলার এক গোলাপ ফুলের 

কান্না ঝরা পাপড়ি গুলো খসায় না সে তপ্ত ফুলের।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract