STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

শহর

শহর

1 min
286

এই শহর নয় তো আমার কল্পনার শহর

স্বপ্নও কেনা হয় এখানে,

এখানে সবাই প্রতারিত হয় মনে, দেহে

প্রত্যেকটি কার্যকলাপে 

নেই এখানে স্নেহ প্রেম দয়া বা করুণা

যা আছে তা তো শুধু মিথ্যা প্রতারণা

অগ্নিবর্ষী ভাষণে থাকে শুধু মিথ্যা প্রবঞ্চণা

অহরহ সবাই ছুটতে থাকে এখানে

তাদের সময় কোথায় এই তুচ্ছ কথায়?

এই শহর হত্যা ,লুণ্ঠনের শহর

ষড়যন্ত্রকারী ডানা মেলে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়

আর খুঁজে চলে তার ঈপ্সিত শিকার  ।

প্রদূষিত শহরে মন আজ প্রদূষিত,

হারিয়ে যায় বিবেক বিচার  ।

সংকীর্ণতা ঈর্ষা মিলেমিশে অবিরত

করে যে প্রহার  ।

উগ্র সব যত এখানে কামনা বাসনা

স্বপ্নজাত দেখেছিনু, সব যেন লাগে ছলনা ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract