STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Classics Fantasy Others

শারদ ও প্রাতে

শারদ ও প্রাতে

1 min
135


বাতাস আজি করছে বহন

শারদীয়ার বিন

শুভ লগ্ন আস্তে তো আর

নেই যে বেশি দিন।।

আগমনীর বার্তা দিলো

কাশের বনের রেনু

ছড়িয়ে থাকা শিউলি ফুলের

গন্ধে মাখা বেনু।

উঠলো বেজে আজি প্রাতে

আগমনীর গান

তারই সুরে মাতলো সবাই

জুড়ালো যে প্রাণ।

আজ মহালয়ার শুভ ক্ষনে

সকল পরিবার

এক সাথে কাক ভোরে

বসবে আবার ।

শুনবে বসে সবাই মিলে

আগমনীর গান

আশ্বিন মাসে শারদ প্রাতের

করি তোমার আহ্বান ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics