STORYMIRROR

Manjula Acharya

Fantasy Others

3  

Manjula Acharya

Fantasy Others

সেদিনের দীপাবলি

সেদিনের দীপাবলি

1 min
124

ভাই বোন বাবা মা সবাই মিলে

      দীপাবলির সন্ধ্যা বেলা

কত হই হুল্লোড় আনন্দ করে

      সারি সারি দীপ জ্বালা

হায়রে কোথায় হারিয়ে গেল

     ঝলমলে সেই দিনগুলি

সেই সব দিনের কথা ওগো

     বলতো কি করে ভুলি

দীপাবলি এলে আজও দেখি

  বোনের হাতে ধরা ফুলঝড়ি

ভাই লাগাতো রকেট বম

   কোথায় যে সে যেত উড়ি 

নানান রকম পিঠে আর মিষ্টি

    মায়ের হাতে তৈরি করা

হারিয়ে গেছে সেসব আজ

তবু কেন আজ মন ভেবে হারা

স্মৃতির ক্যানভাসে জ্বলে ওঠে দ্বীপ

       মনে লাগে প্রীতির ছোঁয়া

ফিরে চল মন হারানো সেদিনে

     সাথে নিয়ে ভাবনার হাওয়া ।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy