STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

স্বপ্ন

স্বপ্ন

1 min
361

দিনে ভুত ; স্বপ্ন দেখি রাতে ;

চাঁদ ডুবে গেছে যায় যাক .

ভাগ্য গড়ি নিজে দুই হাতে ;

শিব নয় ; শৈব শান্তি পাক ।

মেঘ রোদ ছায়া ধোঁয়া মায়া ;

স্নেহ প্রেম প্রীতি ইতি সব ,

হৃদি মধ্যে খণ্ড খণ্ড কায়া ;

স্বপ্নে যেন করি আর্ত রব ।

দিন শেষে রাত হয় যদি ;

ভোর হয়ে ওঠে পূব দিক,

উর্দ্ধ পানে বয়ে যবে নদী ;

আমি তবে ভুত দেখি ঠিক ।

স্বপ্ন দেখে মন; দেখে আঁখি;

স্বপ্ন নিয়ে সবে ব্যস্ত রই ,

ধোঁয়া ধোঁয়া আশা বাঁধে রাখী ;

ভেঙে পড়া বুকে আর কই !

স্বপ্ন দেখে যারা ; ছল নয় ;

স্বপ্নে বাঁধে বুক ; তারা বলী,

জ্ঞানী গুণী জন যারে কয় ;

স্বপ্ন হল প্রাণ মন কলি ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics