সান্টা
সান্টা
সান্টা
প্রতি বছর সান্টা আসে
প্রতিটি শিশুর পাশে
শিশুরাও সব ঘুমের ঘোরে
সান্টাকে দেখে হাসে !
লাল জামা আর লাল প্যান্ট
মাথায় লাল টুপি
গাল ভর্তি সাদা দাড়ি
এসে দাঁড়ায় চুপি চুপি !
হাতে থাকে খেলনা কতো
হরেক উপহার
থলি থেকে এক একটা
করতে থাকে বার !
হাত বাড়িয়ে শিশুরা নেয়
ভালোবাসায় মাখা
সান্টা বুড়োর কেক পেষট্রি
কতো যত্ন করে রাখা !
কেউ জানেনা তার বাড়িটা
কোন সুদূরের দেশে
শুভ্র তুষার ঝরে সেথা
প্রতিটি নিমেষে !
ঘন সবুজ ঝাও এর মাথায়
জ্বলে রঙিন আলোর ফুল
দেশটা না কি বড়ো সুন্দর
এক স্বর্গ সমতুল !
সেই অচিন দেশের অচিন বুড়ো
সান্টা দেখায় নাচ
যীশুর জন্ম দিনে সান্টার
নাচ দেখানোই কাজ !
প্রতিটি শিশু সান্টা সাথে
হাত ধরে ধরে নাচে
ঘুম ভাঙ্গলেই দেখে
সে মায়ের কোলের কাছে !
........................................................
