STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

4  

Debashis Bhattacharya

Classics

সাগরের বুকে চেয়ে থেকে চাঁদ

সাগরের বুকে চেয়ে থেকে চাঁদ

1 min
219


সাগরের বুকে চেয়ে থেকে চাঁদ

কেন তুমি রাত জাগো

প্রতিটি তরঙ্গ শোভাময় করে

কৌমুদী রাতে হাসো


কেন তারাদের নিষ্প্রভ করে  

দাও নীরবে উজাড় করে

তোমার নিত্য অব্যয় রূপ

 

তোমার রূপকে জটায় ধরে

নটরাজ ধ্যানে বসে

বংশীধারী বংশী লইয়া

যমুনার তীরে হাঁটে


ঝিনুক খোঁজে মুক্তির পথ 

জোৎস্নার পানে চেয়ে

অমানিশা তাই সংকুচিত

তোমার আগমনে


সুন্দর তবু কলংকিত কেন

বলো মোর কানে কানে

রূপের বাহারে রূপময় বলে

গ্রহদের ভয় পাই

একটি গ্রহণে লেগেছে আঁচড়

যুগে যুগে বয়ে বেড়াই

 

রূপ আছে ঢাকে না কাজল

কলঙ্ককে ভয় নাই 

সূর্যদেব ছাড়া কোনো দেব

যেন আমাকে না ব্যথা দেয়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics