STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

রংমিলান্তি

রংমিলান্তি

1 min
2

হৃদয়ে যৌবনের নেশা নিয়ে শরতের আঙিনায়,

মনে পড়ে কাশের বন নদীর কিনারায়

সেই লুকোচুরি খেলা।

রুমালের কোনায় ভালোবাসার নাম

সযত্নে সূঁচের সুতোয় আঁকা

কিছুটা ছড়ানো অন্তরের প্রেমের সুবাস


মনে পড়ে , সেই চেনা গলিপথ

যেখানে ইচ্ছেরা ব্যস্ত প্রেমকেলিতে।

ঢাকের বাজনার তালে, হৃদয়ের স্পন্দন

প্রথম প্রেমের অন্বেষণে আকুল আবেদন

মনে পড়ে , অষ্টমীর পুষ্পাঞ্জলি

একটু প্রেমের উষ্ণ সান্নিধ্যে মন্ত্রাচারণ।

চোখে চোখ রেখে মনের কথার আদান প্রদান

মনে পড়ে , পাশাপাশি বসে একসাথে ভোজন।

সেদিন শারদীয়া বেলায় নীলাম্বরী আঁচল উড়িয়ে

রংমিলান্তি খেলায় মেতে

মনে পড়ে ,দল বেঁধে অন্তাক্ষরী

নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচের আসর

শঙ্খধ্বনির সাথে যুগলবন্দীতে কাঁসর।

সান্ধ্য জলসায় তোমার সুললিত কণ্ঠে জীবনানন্দ

মনে পড়ে , আমি ছিলাম তোমার বনলতা,ছিল না

কোন দ্বন্দ্ব,

আমার প্রেম পর্যায়ের রবীন্দ্রনাথের গানে

ভাসিয়ে মন ,

কেটে ছিল নবমীর রাত।


স্মৃতির পিছুটানে হে ক্ষণিকের অতিথি

মনে আছে, কি সেই সব দিন ?

প্রেমের গোলাপের সুবাস পাও কি এখনো

সময়ের স্রোতে বিবর্ণ হয়েছে কি তা কখনো?


মনে পড়ে ,শরত কালে অকাল বোধন?

না, মনের হাহাকারে ব্যর্থ আমার স্মৃতিচারণ

উদাস বাউল গান গেয়ে যায় আজ‌ও মেঠো পথে,

যেখানে প্রেমের কবিতা লেখা জীবনের সংকলনে।

মনে আছে, তোমার প্রতিশ্রুতির সেই প্রেমের বন্ধন

ঢাকের বলে ,প্রতিমা নিরঞ্জন সম্পর্ক আজ

সমান্তরাল পথে দূরত্ব বজায় রেখে

দূরভাষের যন্ত্রেতে।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance