STORYMIRROR

Nurul Hoque

Drama

4  

Nurul Hoque

Drama

রাত

রাত

1 min
994

সারারাত দুচোখে ঘুম আসেনি 

ভাবতে ভাবতে কেটে গেল দীঘল কালো রাত

কারো কস্টের কথা শুনলেই ঘুরে শুধু মাথা

বেড়ে যায় অকস্মাৎ নির্ঘুম পোকাদের উতপাত


গ্রীষ্মের উত্তাপ ছিলো রাতজুড়ে

ছিলো না কোনো ভবঘুরে মেঘের আনাগোনা 

এক টুকরো কস্ট এসে উড়ে বসলো তোমার কপালে 

কস্টের রাতেরা কি করে হয় মায়ামন্ত্র বোনা


অভিমানে গৃহ ত্যাগী ঘুমের দেবতা

বিছানায় একা একা বসে থাকে দুটি চোখ 

কস্টের রাতেরা আর থাকেনা রাত হয়ে

রাত যেন সুর্যসংগমক্লান্ত দিবালোক


সারারাত দুচোখে ঘুম আসেনি 

ঘুমেরা ঘুমিয়ে গেছে রাতে

রাতজুড়ে ছিলো বৃষ্টির হানা

কস্টেরা ছিলো সারারাত তোমার সাথে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama