STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

রাজত্ব

রাজত্ব

1 min
297

মানুষ ভেবে বড়াই কর কি যে !

রাজ্য ভাগে তোমরাই ওস্তাদ,

একটি বারও ভেবেছ কি নিজে ;

রাজত্বই যে ঘটায় পরমাদ !

একদিন ছিল প্রাক - ইতিহাস কালে ;

দাপিয়ে ছিল এই পৃথিবীর মাটি,

সেই ডাইনোসার দিকচক্রবালে ;

এখন তাদের ফসিলগুলো ঘাঁটি।

সভ্যতারা বিবর্তনের ধারায় ;

ভেসে গেছে ; ভাসছে তারা আজও ;

কত রাজত্ব, রাজা রাণী হারায় ,

গণতন্ত্রে জোটে না কোন কাজও ।

ইতিহাসের পাতায় যারা নেই ;

যেমন নেই তুমি আমি কেউ,

সূর্য্য ওঠে সকাল বেলাতেই ;

আছড়ে পড়ে সাত সাগরের ঢেউ।

পরিবারে রাজ্য যদি বলি ;

আমিই রাজা কাঁটার মুকুট পরি,

কঠোর শ্রমে একটি কুসুমকলি ;

ফোটাই যদি রাজত্বটা ধরি ।

জ্বলবে দেহ চিতায় ভস্ম হয়ে ;

অথবা সেই মাটির অন্ধকারে,

করব কি আর সে রাজত্ব লয়ে ;

কর্ম যদি পারি না করিবারে ?

রাজা রাণী রাজ-রাজত্ব সবি ;

খেলার পুতুল ছোট্টশিশুর হাতে,

হতাম যদি বিশ্বসেরা নবী ;

ঘর বাঁধতাম সূর্য্য তারার সাথে ।

****************************



ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Classics