পথিক
পথিক
আমি এক পথ ভোলা পথিক ,
নাই আমার ঠিকানা ।
চলার পথে প্রভু তোমার
পাই যেন করুণা ।
তুমি আমার সবচেয়ে আপন
তোমা ছাড়া কেহ মোর নাই,
কত আশা করে বসে আছি
মরণে যেন তোমার দেখা পাই ।
আমার হৃদয় জুড়ে আছে প্রভু
শুধু তোমার ভালোবাসা,
তোমাতেই আমি হব বিলীন
এইটুকু মোর আশা ।।
