STORYMIRROR

Champa Roy

Classics

3  

Champa Roy

Classics

পৃথিবী খুঁজি

পৃথিবী খুঁজি

1 min
252

পৃথিবীর পথে পথে কত শত হাজার প্রান্তিক রেখা

কে বলতে পারে

ওই রেখায় আছে হৃদয়ের ভূমি

যেথা সৃষ্টি, স্থিতি ,লয় আলাপ করে।


এসে দেখো এখানে কিসের সৃষ্টি

আজীবন তুমি সাধিবে

উড়ে ঘুরে সেথায় দুচোখের নীড়ে

পথের খোঁজের সন্ধানে ওই ভাবিবে।


নবীন অচল, পুরাতন অচল

কিসের সচলতা বয়

আকাশবাণীর মেঘ মল্লারে

কোথা থেকে কোথা কি রয়।


পথ খুঁজিতে জনম ভরিয়া

রেখা প্রতিদিন বেড়ায়

অকুণ্ঠ আদুলি রোমে রোমে ভজন

মন হাহাকারে যায়।


বিহঙ্গের ডানায় উড়িবার মেলা

কত অজানারে চিড়ে

পথের সাথে পথ কে ভুলে

অকারনে ঝংকার তুলে।


তাই পথের সন্ধানে জীবন দাহ

কোথায় পথের পার

জন্ম-মৃত্যু নবীন করন

শুধুই খেয়ার এপার ওপার।


পথ বলিয়া নাই কিছু নাই

আছে জীর্ণতা ,ব্যাধি

ধরাধামের বুকের মাঝে

কোথা কিযে পৃথিবী খুঁজি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics