STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

প্রকৃতির শ্রেষ্ঠ উপহার

প্রকৃতির শ্রেষ্ঠ উপহার

1 min
381

বৃহত্তর তরু তুমি নানা শাখাবিশিষ্ট,

ছুঁতে চাও আকাশ তুমি,

হতে চাও সুপ্রতিষ্টিত।


আলো আর বাতাসের জন্য করতে হয়নি কভু লড়াই,

ভূমিষ্ঠ হয়েছ বৃষ্টির অংশ পেয়ে সদাই।


তবুও হতে চাওনি কখনো বনের ভূপতি,

হয়েছে তোমার সর্বদাই দুর্গতি।


অবলা জীব তুমি,

তোমারও আছে প্রাণ,

মানুষ আজ ভুলে গেছে তোমার অবদান।


তোমার ওপর নির্ভর এই সম্পূর্ণ মানব জীবন,

কিন্তু তাদের হাতেই হচ্ছে তোমার মর্মান্তিক মরণ।


কখনো অন্ন দিয়ে মিটিয়েছ ক্ষুধা,

কখনো ফুল দিয়ে সাজিয়েছ উদ্যান,

ভ্রমরদের দিয়েছ সুধা,

পাখিদের দিয়েছ থাকার সন্ধান।


ঈশ্বরের তুমি সর্বশ্রেষ্ঠ দান,

পাবে কবে তুমি তোমার যোগ্য সম্মান?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational