STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

2  

Nabanita Patra

Inspirational Others

প্রকৃত বন্ধু

প্রকৃত বন্ধু

1 min
122

বই-এর মত বন্ধু, আর কে আছে বলো?

জানে সে শুধু বাসতে ভালো।


চলে সে সদাই জীবনের সাথে,

সুখ কিংবা দুঃখ ভরা তাতে।


করেনা সে অহংকার কোনদিন,

যতই হোকনা তাতে জ্ঞান সীমাহীন।


একটি বই-এর মত সখা আর কেউ নেই,

তুমি যদি ব্যস্ত থাকো, সে করেনা বিরক্ত কখনোই।


চুপটি করে বসে থাকে,

যেথায় তুমি রাখো তাকে।


আকাশে উড়তে যদি চাও,

বই-এর কাছে পাখা ধার নাও।


নিয়ে যাবে তোমায় নতুন দেশে,

পক্ষীরাজে করে,

যেখানেতে সূর্য নাকি সাগরের সাথে মেশে।


বইকে কর তুমি নিজের দর্পন,

যেখানে দেখতে পাবে নিজের প্রতিবিম্বন।


যদি তুমি জীবনে হতে চাও বড়ো,

বইকে সঙ্গী করে সদাই চলো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational