STORYMIRROR

Nabanita Patra

Abstract Others

3  

Nabanita Patra

Abstract Others

বাবাকে মনে পড়ে..

বাবাকে মনে পড়ে..

1 min
143

বাবা আমার মনে পড়ে তোমার নিঃস্বার্থ ভালোবাসা,

তোমার কিছু না চেয়ে শুধুই দেওয়া।


বাবা আমার মনে পড়ে তোমার দিবানিশি কঠিন পরিশ্রম,

আমার জীবনে তোমার কতখানি অবদান।


বাবা আমার মনে পড়ে তোমার সাথে স্কুল থেকে ফেরা,

দুপুর বেলায় তোমার সাথে অঙ্ক কষতে বসা।


বাবা আমার মনে পড়ে তোমার সাথে বিকেলে ঘুরতে যাওয়া,

তোমার সাথে চপ কাটলেট খাওয়া।


বাবা আমার মনে পড়ে তোমার অফিস থেকে ফেরা,

মনে পড়ে প্রতিদিন আমার জন্য কিছু নিয়ে আসা।


বাবা আমার মনে পড়ে প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙিয়ে দেওয়া,

মনে পড়ে আমাকে মিষ্টি করে "মা" ডাকা,


বাবা আমার মনে পড়ে পুজোর সময় তোমার সাথে নতুন জামা কেনা,

মনে পড়ে তোমার সাথে ঠাকুর দেখতে যাওয়া।


বাবা আমার মনে পড়ে তোমার সাথে কত যে গল্প করা,

মনে পড়ে তোমার সাথে লুডো খেলতে বসা।


বাবা তোমায় এত ডাকি কিন্তু দাওনা কভু সারা,

তুমি কেন হয়ে গেলে আজ আকাশের তারা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract