STORYMIRROR

Gopa Ghosh

Classics

3  

Gopa Ghosh

Classics

পরজন্মে আমি

পরজন্মে আমি

1 min
668

পরজন্মে এই আমি

বদলে হবো আরো দামী,

দামী জামা থাকবে গায়ে

বন্ধু হবে নামি দামী।

এই জন্মের না পাওয়াকে

পেয়ে নেবো ভীষণ রকম,

ভালোবাসায় জড়িয়ে জীবন

নষ্ট করবো নাকো বোকার মতন।

মনের যা রয়েছে সাধ ,

তা সবই করবো পূরণ

কারো জন্য স্বার্থ ত্যাগে

করবো না আর কষ্ট বরণ।

শুধু পরজন্মে মা গো আমি

যেনো তোমার কাছেই আসি

ভুল ত্রুটি সব শুধরে নিয়ে

যেনো আরো ভালোবাসি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics