STORYMIRROR

বিকাশ দাস

Drama

4  

বিকাশ দাস

Drama

প্রিয়তমা

প্রিয়তমা

1 min
754

দূরত্ব বাড়িয়ে ফেলেছি সাংসারিক অভাব লাঘব হবে বলে

এসেছি আর এক অন্য শহরে অন্নসংস্থানে

তোমাকে সাময়িক রেখে দূরের অতলে ।

বুঝেছি ভালোবাসা

শুধু কাছে থাকা নয়কাছে থাকা দূরে থাকা 

মেঘ যেন মাটি মাখা কামনার ঝনৎকার সপ্নময়  বৃষ্টির স্বাদে দূরের ভেতর এলিয়ে হৃদয় পরিণয় ।


কাছের যন্ত্রণা  হৃদয়ের রোদন বিরহ প্রতিধ্বনি হৃদয়ের বোধন

প্রাণের গভীরে গভীরে প্রহর জাগে

ভাবনার সঙ্কেতে তোমারি অনুরাগে

আমি তৃষিত

তুমি তৃষিত

সম্পর্কের বিস্তর পালঙ্কে দোঁহে

দু’জনের একলার বিছিন্ন মোহে

বিরহের ধারালো হাওয়ায় ভালোবাসার মোমবাতিজ্বলতে থাকে

কাঁপতে থাকে

গলতে থাক

পুড়তে থাকে দিলদরিয়া দিগন্তের বসত মহলে


এক দু’জনার নিঃশ্বাস উথলে

শুয়ে পাশাপাশি ছুঁয়ে ভালবাসাবাসি

আগুনে আগুন পোড়ে কাছে বা দূরে থাকার

বহ্নিতাপে জ্বালার আরাম সুধাময় গোপনের বেড়ায় হৃদয়ের প্রলাপে ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama