প্রিয় যীশু
প্রিয় যীশু
প্রিয় যীশু
স্মরজিৎ দত্ত
প্রিয় যীশু আবার প্রতীক্ষার পর
তোমার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি;
আমার এই পাপ থেকে তুমি মুক্ত কর।
তুমি পৃথিবীর মানুষের জন্য
প্রতিনিয়ত যে পাপ তুমি বহন করে চলেছ;
আমি সেই মানুষের মধ্যে একজন,
আমায় মুক্ত করো প্রভু।
আমার এই পাপের জন্য
পাপের জন্য তুমি আবার কষ্ট বহন করবে।
যীশু আমাদের ক্ষুদ্র লোভ,
আমাদের ক্ষুদ্র প্রতিহিংসা,
তোমাকে তার প্রতিদানে সেদিন
ক্রুশবিদ্ধ হয়ে তোমাকে
তোমাকে শাস্তি মাথা পেতে নিতে হয়েছিল।
ক্ষনিকের জন্য স্বার্থপর আমাদের দল
আনন্দে উন্মত্ত হয়ে তোমায়
তোমায় ক্রুশ বিদ্ধ করেছিল।
তুমি ক্রুশে দাঁড়িয়েও দুই হাত তুলে
দুই হাতে তুমি রক্ষা করেছিলে বিশ্ববাসীকে।
আমরা তোমাকে কথা দিয়েছিলাম,
আমরা আর কোন দিন পাপ করবো না।
আমরা কথা দিয়েছিলাম,
আমাদের পাপের জন্য তোমাকে আর
আর কোনদিন কষ্ট ভোগ করতে হবে না।
যীশু আমরা আজও আবার পাপ করেছি;
প্রতীক্ষিত সেই দিনে তোমাকে তাই আজ
আমাদের বিনীত প্রার্থনা,
আজ তোমার শুভ জন্মদিনে
আমাদের শুভ জ্ঞান হোক।
আজিকার সেই শুভদিনে
আমাদের পাপকে খণ্ডন করো!
আমরা আবার যেন শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে
এ পৃথিবীকে ভালোবাসায় ভরিয়ে তুলি।
যে ভালোবাসা তুমি ছড়িয়ে দিয়েছিলে
তোমার শেষ রক্তবিন্দু দান করে।
