STORYMIRROR

Smarajit Datta

Abstract Tragedy Others

3  

Smarajit Datta

Abstract Tragedy Others

আমার বিজয়াস্মরজিৎ দত্ত

আমার বিজয়াস্মরজিৎ দত্ত

1 min
197


আমার বিজয়ার লাল পাড় সাদা শাড়ি

এখনো যায়নি মলিন হয়ে।

আমার বিজয়া নয় সুন্দর

আমার বিজয়া অবহেলিত মেয়ে।


আমার বিজয়ার হয়নি দুগ্গা পূজা

আমার বিজয়া যে সাধারণ মেয়ে।

আমার বিজয়া জানে না পুজো কি

আমার বিজয়া খেটে খাওয়া মেয়ে।


আমার বিজয়া সপ্তমীতে বাসন মাজে,

আমার বিজয়া আড়ালে চোখের জল ফেলে।

দুগ্গা পূজা কেমন কাটালে জিজ্ঞাসিলে,

বলে হেসে, যেমন কাটে আর বাকি কটা দিন

আজও তেমনি কেটেছে!


আমার বিজয়া আনন্দ নেয় না সে

আমার বিজয়া আনন্দ বিলি করে।

আমার বিজয়া সবাইকে আনন্দ দিতে

নিজেই নিজের আনন্দ হারিয়ে ফেলে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract