STORYMIRROR

ANINDYA GANGULY

Inspirational

5  

ANINDYA GANGULY

Inspirational

মা চিরকালের

মা চিরকালের

1 min
463

Anindya,


আলো ছায়ার খেলার মাঝে,

মনের ব্যথার শেষ কে খোঁজে,

রাত ফুরোলেই রৌদ্রে ভরা,

স্বপ্ন সকাল ওই যে ডাকে।


নিশি রাতের শেষ বেলাতে,

রণক্ষেত্রের শঙ্খ বাজে,

মন ময়ূরের আশার পূর্ণ,

শেষ সুড়ঙ্গে আলোর কিরণ।


ধন্য মা তুই আশ মেটালি,

এই ভুবণের রঙ দেখালি,

জীবনের ঊষার ক্রোড়ে,

প্রথম যুদ্ধ পার করালি।


তারপরে মা তুই বলে দে,

মন মাতালি যে‌ দুনিয়ায়,

ঝড়বাদলের ঝাপটা মাঝে,

রাখবি কি তুই আগলে রেখে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational