STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

পরিস্থিতি

পরিস্থিতি

1 min
12

বলা তো যায় না জীবনে কখন

আসে কি রকম পরিস্থিতি,

বদলে যায় জীবনের ধারা

চলার পথের স্থিতি ।

চেনা মুখ সব অচেনা হয়

সম্পর্কের হয় ইতি ।

কথা দিয়ে আবার রাখে না কথা

 বদলায় তাদের মতি ।

খুশির সংসার চোখের জলে ভাসে

ফুরায় না দুঃখ রাতি ,

না যাওয়া স্থানে পা পড়ে 

মেলে অপমান অতি ।

জেতার সময় হারতে হয়

আসে এরকম স্থিতি

বলতে পারি না , সইতে পারি না

এমন সে পরিস্থিতি ।

মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে

করতে হয় গতি ।

সব সত্যকে জেনেও আবার

নীরব থাকি অতি ।

যে কোনো পরিস্থিতি আসুক জীবনে

ধর্মে করো গতি 

সত্য হবে চলার পথের সাথী

মিলিবে নিশ্চয় মুক্তি।।

সে রকম স্থিতি বলতে পারিনা সইতে পারিনা এমন সে পরিস


Rate this content
Log in

Similar bengali poem from Abstract