STORYMIRROR

Paula Bhowmik

Romance Tragedy Inspirational

3  

Paula Bhowmik

Romance Tragedy Inspirational

প্রেমে পাগল

প্রেমে পাগল

2 mins
449

আহা আহা, বাঙালীর প্রেম, জাতির গন্ধ থাকলেও,

সত্যিই একটু আলাদা, অস্বীকার করার উপায় নেই।

নদের নিমাই তো কৃষ্ণ প্রেমে ছিলেন মাতোয়ারা,

রামকৃষ্ণ মানবপ্রেমে সকলকে করলেন দিশেহারা।

প্রেমে এমন পাগল হতে বাঙালিরা সহজেই পারে,

দুনিয়ার লোক বিবেকানন্দকে দেখে বলে, আরে!

চিত্তরঞ্জন, ক্ষুদিরাম, অরবিন্দ, স্যার আশুতোষ, 

কতজনের নাম নেবো, আছেন সুভাষ চন্দ্র বোস। 

যারা দেশপ্রেমের জন্য নিজেদের করেছেন উজার, 

এমন উদাহরণ আছে ভুরি ভুরি, কিছু নেই করার। 

বাঙলার প্রেম ও বিরহের কবি নজরুল ভালোবেসে, 

সৈয়দা খানমকে নার্গিস নাম দেন এবং বিয়ে করেন। 

কিন্তু প্রেম বা ভালোবাসা যে সবসময়ই, শরীরে নয়,

তা বুঝেই হয়তো তিনি বরাবরের মত ফিরে আসেন। 

ষোলো বছর অপেক্ষার পর নার্গিসের চিঠির উত্তরে, 

কবি লেখেন, "কেন মনে রাখো তারে, 

ভুলে যাও ভুলে যাও তারে একেবারে।" 

নজরুল একাই ফজিলাতুন্নিসাকে ভালোবাসলেন,

ঢাকার শিক্ষিতা স্নাতক মহিলার সম্মতি কি পেলেন!

"রহস্যময়ী" নামে এক কাব্যিক চিঠিও লিখেছিলেন। 

আসলে প্রেমের ক্ষেত্রে যে সব অনুঘটক কাজ করে,

যতোই গুণী হোক মানুষ, শিক্ষাও বাধা দান করে।

তারপর এক ছাত্রী উমা মৈত্রকে লেগেছিলো ভালো,

ধর্মই বোধহয় সেখানে একমাত্র বাধা হয়ে দাঁড়ালো।

বছর চোদ্দোর সুন্দরী প্রমীলা আর তেইশের কবি,

প্রেমের জুটি গাঁটছড়া বেঁধে হলেন দৃষ্টান্ত, যেন ছবি।

কিন্তু মেলেনি অনেকেরই শুভকামনা বা আশীর্বাদ,

কম বয়সেই প্রমীলার কেন যে হলো এমন পক্ষাঘাত।

তবু তাঁর জন্যে কবি তখনও একমনে লিখে গেছেন,

"অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারও চেয়ে,

হাসি দেশের তুমি যেন বিষাদলোকে মেয়ে।"

বিছানায় শুয়েও অসুস্থ কবিকে প্রমীলার খাওয়ানো,

মনে দাগ কেটে রয়, এ প্রেম যে নয় লোক দেখানো।

ভালোবাসার মানুষ যদি কখনও অসুস্থ থাকে, 

চাইলেও কিছুতেই নিজেকে ভালো রাখা যায় না। 

তা নাহলে তাকে আর যাই হোক, প্রেম বলা যায় না।

মানসিক চাপ সহ্য করার ক্ষমতা সবার সমান নয়,

তাই প্রেমে পড়ে বাঙালী কখনও কখনও পাগল হয়। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance