প্রেম মানে কি
প্রেম মানে কি
প্রেম মানে ভালোবাসায়
একটু হাতের ছোয়া,
প্রেম মানে দু টি মনের
একটু মিলন হওয়া।
প্রেম মানে দু টি মনের
একাত্ম হওয়ার খেলা
প্রেম হৃদয় দিয়ে
হৃদয় নিয়ে নেওয়া ।
প্রেম হচ্ছে সুখের আশায়
অস্থির পাগল মন
প্রেম হলো একাত্ম মনের
সুখের বৃন্দাবন।
প্রেম মানে হৃদয়ের খাঁচায়
পোষা পারাবত পাখি
প্রেম মানে দুটো পাগলমনে
ভালবাসার ছবি আঁকি।
প্রেম হচ্ছে দু টি মনের
মিলনের আবেগ জ্বালা
প্রেম হচ্ছে মন দিয়ে
মন নেয়ার পালা।
প্রেম মানে অবুঝ মনের
চির সবুজ ভালবাসা
প্রেম মানে হৃদয় মিলনের
ছোট্ট একটা আশা।

