STORYMIRROR

Kanij Fatema

Abstract Romance Classics

3  

Kanij Fatema

Abstract Romance Classics

ভালোবাসি বলবে চুপিসারে

ভালোবাসি বলবে চুপিসারে

1 min
211

কিছু আবছায়া স্মৃতি যেন হঠাৎ এসে বলে, 

মিথ্যে কিছু কল্পনা তুমি ছুয়ে দিলে, 

জীবন আল্পনায় নতুন রং তুলে

স্বপ্ন সারথি, কি করে আমায় ভুলে গেলে? 

আজও যদি ঘুম ভেঙ্গে যায় 

জানালাটা খুলে দিয়ে ভাবি আমি হায়! 

তারাভরা আকাশের নিচে হয়তো দাঁড়িয়ে ঠায়

নিশাচর পাখি গুলো যেন উপহাস করে আমায়!

আজ আর তানপুরাটায় উঠে না সুর, 

আমার ঘর ভেসে যায়–চারিদিকে একলা রোদ্দুর। 

সন্ধ্যার আকাশে তারা গোনা হয় না যে আর, 

কুয়াশা মাখানো চাঁদটাকে উঁকি দিয়ে দেখি না বারবার। 

বাদল দিনে,নীলপাড় শাড়িটার খুলে দেখি ভাঁজ

সেদিনের মত মুখে নেই লাজ । 

মেঘে ঢাকা আকাশের মত তার সাজ 

দুহাতে ঐ রেশমি চুড়ি পড়ে ভিজিনা তো আজ!

জানি,তুমি আসবে না ফিরে, 

তব কেন আজও বাড়ি ফিরি ভোরে? 

প্রিয় সেই গান শুনে চমকে উঠে ভাবি প্রতিবারে,

হয়তো তুমি এসে–ভালোবাসি, বলবে চুপিসারে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract