STORYMIRROR

Kanij Fatema

Abstract Romance

3  

Kanij Fatema

Abstract Romance

ভালোবাসা নয় মিছে

ভালোবাসা নয় মিছে

1 min
209

আমারও মর্মে যে সর্বদা আসিয়াছে, 

আমারে সে কভু নাহি ভালোবাসিয়াছে,

তব হৃদয় কাননে তাহারি নামে ফুল ফুটিয়াছে 

সে ফুলে রং নাহি আছে!

তব, কহি গো সখী ভালোবাসা নয় মিছে।

আমার গানের সুর তো সকলি গেছে,

কবিতার ছন্দ কেন যে হারিয়েছে, 

হৃদয় আকাশে তব মেঘ সেজেছে,

যাতনা তাহাতে রং তুলিয়াছে 

বেদনা তাহারে বাষ্পে বাষ্পে সাজায়েছে,

মনেরও মন্দিরে তাহারি নামে প্রদীপ জ্বালিয়াছে

তব হিয়া প্রাঙ্গণে কে যে গাহিছে,

সখী,ভালোবাসা নয় মিছে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract