STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

ভোলার প্রয়োজনে

ভোলার প্রয়োজনে

1 min
221

আমাকে ভুলতে তোমার এত আয়োজন

খবর পাঠিও আবার যদি হয় প্রয়োজন,

আবার যদি কখন হয় প্রয়োজন।

যদি ভুলে যেতে চাও আমায়,কেন ডাকো বারবার?

কাছে যদি নাইবা রাখো,তবে ডাকার কি দরকার।

মনের যত সুখের স্মৃতি, সবই আমি তুমি পাশাপাশি

তবে কেন আমায় দুরে সরাও, থাকোনা কাছাকাছি।

শুধু বিরহেতে আমায় তুমি,

খোঁজো তোমার মনের ভিতরে 

তুমি আমার চিরসাথী ওগো

বোঝাই আমি বলো কারে?

তুমি যদি আমায় নাই বোঝ, সুখে দুখে দুরেই রাখো

তবে কেন আমায় মিথ্যেই বল তুমি যে আমার,

আমি যে তোমার।

ভুলতে আমাকে তোমার এত আয়োজন

খবর দিও আবার যদি হয় প্রয়োজন,

আবার যদি কখন হয় প্রয়োজন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance