STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

তোমার আমার জীবন

তোমার আমার জীবন

1 min
204

নির্জন শহরের এক রাতের রাজপথে,

একাকী হাঁটবো তুমি আর আমি।

স্ট্রিট লাইটগুলোর মায়াবী আলোয়,

ভাসবে অনুভূতির আলোক জোনাকি।

স্বপ্নরা বুকে বাসা বাঁধবে

তোমাকে দেখতে দেখতেই,

একটু স্পর্শ, একটু মায়া,

বাঁচবো শুধু তোমার ভালবাসাতেই। 


যদি কখনো এমনটা হতো?

এসব খারাপ গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি তোমার বুকে ছুটে যেতে পারতাম।

যদি কখনো এমনটা হতো?

আমার ভালবাসাকে চিরকালের জন্য তোমার ভালবাসার সাথে মিশিয়ে দিতে পারতাম।

যদি কখনো এমনটা হতো?

তোমাকে আমি হাজার বাধা-বিঘ্নতার পরেও বলতে পারতাম আমার ভালবাসার কথা।

যদি আমি সারাজীবন তোমার সাথে থাকতে পারতাম?

কত ভাল-ই না হত!

তুমিহীনা আমার বেদনাক্লিষ্ট যন্ত্রণাগুলো মাথার স্নায়ু হতে ছড়িয়ে কি অসহ্য ব্যথায় জর্জরিত করে তুলেছে।

কিন্তু তবুও আমি পারছি না, তোমার কাছে ছুটে যেতে।

তোমার জীবনের সাথে আমার জীবনকে বেঁধে রাখতে.....


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance