STORYMIRROR

Sumit Darani

Abstract Romance Others

3  

Sumit Darani

Abstract Romance Others

আমাকে ভাবায় তবু..

আমাকে ভাবায় তবু..

1 min
199

ছুঁয়ে দিলে মরে যাবে সব আকুলতা

অভিমান সেরে যাবে চোখাচুখি হলে

আমাকে ভাবায় তবু একটাই কথা..

স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে!


সে শহরে মেঘ নেই আকাশের কোন

যে যার কান্না নিয়ে ডুব দিয়ে আছে

বাতাস গান গায় যদি তুমি শোনো

যেখানে প্রেম ছিল স্মৃতি হয়ে গেছে 


গাছেরা দিচ্ছে ঝুঁকে ছায়া শীতলতা

ফুল ও ঝড়ে যাবে সময় ফুরালে

আমাকে ভাবায় তবু একটাই কথা

স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে


মন ঘরে কয়েকটি স্মৃতি গোছানো

অভিমান ফিরে আসে অভিযোগ চিনে

সেদিনের ডাক আছে, আছে পিছুটান ও

হয় তো হবে না দেখা চোখে চোখ চিনে


লোকে বলে অভিযোগ ,কেউ নিষ্ঠুরতা

পথ মিলিয়ে যায় অবহেলা হলে..

আমাকে ভাবায় তবু একটাই কথা

স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে!


~ মন সায়রের পাড়ে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract