প্রবচন
প্রবচন
অন্যায় অধর্ম কুকর্ম থেকে
উদ্ধারিতে নর
দিব্য শক্তির ফলে অবতার নিয়ে
ভব করেন পার ।
কত যে পুরাণ শাস্ত্র আলোচনা
কত হয় বেদ পাঠ
ধর্ম স্থাপনের জন্য
নির্মাণ হয় মঠ ।
কত পুণ্যবান সাধু সন্থেরা
প্রবচন যে দেয়
নিরব থেকে অসংখ্য শ্রোতা
প্রবচন শুনে যায় ।
আকাশ মর্গে থাকলেও তপন
মর্ত্যে উত্তাপ দেয়
সেই উত্তাপে এই বিশ্বজগৎ
কতই না উপকৃত হয়।
প্রবচন দেয় জ্ঞানের মার্গ
জীবন সংশোধন করে
এই ভরসাগরের অজ্ঞান অন্ধকার
অচিরে যে দূর করে ।
প্রবচনের গুঢ় রহস্যকে
বুঝতে পারে যে নর
এই ভবসাগর থেকে উদ্ধার পায়
মুক্তি অনিবার্য তার ।।
