STORYMIRROR

Deepsikha Bhattacharya

Tragedy

1  

Deepsikha Bhattacharya

Tragedy

পঞ্চমী

পঞ্চমী

1 min
533

খসখসে হাতের চামড়ায় রান্নাবাটির গন্ধ 

মিছিমিছি সব খেলা 

বৃথাই মন ভোলানোর দায়


আঁশটে গন্ধ বুকের মদ্ধিখানে 

সুখের ক্লিভেজ সময়ের স্টোররুমে 

খড়িকাটা চামড়ায় সময় চেয়ে থাকে 

হাতের নখে হলদে ছোপ 

বড্ডো পুরোনো তোমায় লাগে 


আয়নায় কাকে খুঁজি, কার প্রতিচ্ছবি?

শাড়ি গয়না সব পরে থাকে সাদা বিছানায় 

নগ্ন আমার মন শুধু আমায় পেতে চায় 

পাই না কোনো হদিশ পুরোনো আশ্রয়ের 

ফেলে আসা গল্পের সেই নায়িকার পরিচয়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy