STORYMIRROR

Shilpi Dutta

Fantasy

2  

Shilpi Dutta

Fantasy

ফিরে পেতে চাই

ফিরে পেতে চাই

1 min
428


খুঁজছি আমি সব পেয়েছির দেশ,

হারানো সব ফিরে পেতে চাই আমি।

মিথ্যা সুখ আঁকড়ে আছি বেঁচে,

হারানো দুঃখ এর চেয়ে ছিল দামি।

ছিলাম আমি, তুমি আর,

দুঃখেরা পাশাপাশি।

কান্না ভেজা চোখ ছিল তবু ঠোঁটে,

ক্ষণিকের তরে খেলত টুকরো হাসি।

এত সুখ আজ তবু নিস্তব্ধতা খেলা করে,

সব আছে শুধু তুমি গেছ দূরে চলে।

দুচোখে আজ শুধুই জলের ধারা,

না বলা কথারা সকল কথা বলে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy