STORYMIRROR

Shilpi Dutta

Romance Tragedy

2  

Shilpi Dutta

Romance Tragedy

বিবর্ণ বসন্ত

বিবর্ণ বসন্ত

1 min
1K


খুব জানতে ইচ্ছা করে—

আজও কি তোমার চিলেকোঠার ঘরে,

নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমাদের ভালোবাসা?

নাকি একাকী শীতের দুপুরে, 

ছাদে রোদ পোহাচ্ছে তোমার মন পাখি?

আমি নেই তবুও কি বসন্তকাল এলেই,

আগের মতো বারান্দার কৃষ্ণচূড়া গাছে বসে

কোকিল গান গায়?

পলাশ ফুল বরাবরই আমার খুব প্রিয় ছিল,

তুমি জানতে সে কথা। 

তাই নিজের হাতে মালা গেঁথে,

জড়িয়ে দিতে আমার খোঁপায়। 

তুমি কি জানো সবার জীবনেই কিন্তু 

বসন্ত রঙিন হয়ে আসে না?

আমার মতো কারো কারো জীবনে

বসন্ত হয় বিবর্ণ। 

রঙিন স্মৃতির রঙে রাঙিয়ে তোলার— 

মিথ্যা প্রয়াস চলে মাত্র। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance