STORYMIRROR

Shilpi Dutta

Romance Others

2  

Shilpi Dutta

Romance Others

বসন্তে প্রেম

বসন্তে প্রেম

1 min
662


আছে জমানো যত ভালোবাসা,

তোকে উজাড় করে দেবো।

আজ বসন্তে ভালোবেসে তোকে,

আপন করে নেবো।

পলাশের রঙে রঙিন আকাশ,

প্রেমের রঙে মন।

তুই যে আমার বড়ই প্রিয়,

বড়ই আপনজন।

মধুর সুরে গাইছে কোকিল,

দিন ক্ষণ সব ভুলে।

বসন্তে তুই আমার হবি,

দিলাম হৃদয়ের দ্বার খুলে।

ভালোবেসে তোকে হব আমি কবি,

লিখব প্রেমের গীতি।

আবিরের রঙে রাঙাবো ফাগুন,

সিঁদুরে তোর সিঁথি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance