পদ্ম হয়ে ফোটে কি
পদ্ম হয়ে ফোটে কি
সীমাহীন আকাশ---
অথচ,খন্ড খন্ড মেঘ
ভুলে নিজের ক্ষণিকত্ব
দাপিয়ে বেড়ায়----।
বাতাস কি কম যায়?
বয়ে যায় এদিক ওদিক
পাগলা হয়ে-----।
অবশেষে,বাতাসের মোহে
করে ঠোকাঠুকি
বৃষ্টি ঝরে পরে--
ভিন জগতে জলের আকারে।
অনন্ত জীবনে-------
নশ্বর মানব দেহ
ছুটে চলে---।
ভোগের বেগে--
ডুবে যায় লালসার খালে
পদ্ম হয়ে ফোটে কি?
