STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

4  

Manik Goswami

Abstract Fantasy Others

পদধ্বনি

পদধ্বনি

1 min
361


কালো মেঘের গুরু গুরু ধ্বনি       ধ্বনিত চতুর্দিকে,

ঝড় বৃষ্টির আশঙ্কায় সবে           ত্রস্ত হয়েই থাকে।

এখুনি ছুটিবে উথালি পাথালি        দুর্বার বেগে বাতাস,

ঝড়ের দাপটে ক্ষতি তো হবেই,      ঘর ভাঙা এক ত্রাস।

বিচলিত যত বিহগের দল           ঘরে ফিরিবার পালা,

তৃণে ঘেরা এই ছোট্ট নীড়ে          দমকা হাওয়ার দোলা।


দুর্বিপাকে পড়েছে পৃথিবী,          জনগণ বড় ভীত  

সমস্যা ভারে সরল জীবন           চিন্তিত অবিরত।

প্রাণের শক্তি হারিয়ে মানুষ          হয়েছে পীড়িত, দীন;

লড়াই করে বাঁচার তরে            সামর্থ্য হয়েছে ক্ষীণ।

হারিয়ে কেমন গিয়েছে সবার        আশার প্রদীপ আলো,

ভবিষ্যতের দৃষ্টি ঝাপসা            জীবন তিমির কালো।


কপালের দ্যুতি প্রতিভাত নয়        আঁধার ভবিষ্যতে,

বাঁচার বার্তা হাসিমুখে কেউ         পারেনা শুনিয়ে যেতে।

পেটে কিছু নেই তবুও আশার        অবাধ বিচরণে,

যদি কোনোদিন ভাগ্যের জোরে      কেটে যায় দুর্দিনে।

ঝাপসা হয়েছে দৃষ্টির দৌড়          কুয়াশা ঘনায় চোখে,

বেদনার ছবি লুকিয়ে রয়েছে         মুখোশেতে মুখ ঢেকে। 


আজকে এমন মেঘ করেছে         সারাটি আকাশ জুড়ে,

ঝড় উঠবে নিশ্চয়ই জানি          জীবন, প্রকৃতি ঘিরে।

আপন প্রাণের আশঙ্কাতে          লুকিয়েছে চাঁদ, তারা;

দেশের অবস্থা নয় অনুকূল,         ঝোলে অবনতির খাঁড়া। 

প্রকৃতির বুকে ভয় এনেছে          জলদ সবিস্তারে,

অমঙ্গলের পদধ্বনি শোনো,        যাতনা বাড়ানো তরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract