STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

নূতন আরম্ভ

নূতন আরম্ভ

1 min
336

জীবনের শেষ প্রান্তে এসে গো

পেলাম নতুন আরম্ভের সন্দেশ

নতুন প্রভাতে ,স্বপ্নের ওই দেশে

মাখবো মনে নতুন রঙের আবেশ ।

পুরাতন যত আসবে নূতন বেশে

আমায় দেখে বলবে হেসে হেসে

চিনতে কি গো পারো আমাদের?

তোরা যে সব ওরে মোর জীবনের

নিত্যদিনের ছিলি যে সহচর 

করিয়া তোদের আবার গোচর

আনন্দে যে মোর প্রাণ ছলছল

দুই আঁখি মোর করে টলমল

তোদের ভুলিব কেমন করে

তোদের যে সব সঙ্গে ধরে

নূতনেরে দেবো যে আমি ডাক

ওরে তোরা মোর চারপাশে থাক ।

নতুন জীবন হবে গো পল্লবিত

পুরাতন স্মৃতিতে সে বিজড়িত

দেবে আনি সে কোন নূতন বারতা

নতুন আরম্ভে পাশে আছে বিধাতা 

রাতের শেষে ভোরের আলোক ফোটে

পুরাতনের মাঝে নতুনের ঢেউ ছোটে  ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract