STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

নির্জনতায় মন..

নির্জনতায় মন..

1 min
270

# ডায়েরির খোলা পাতা

# অণু কবিতা (পর্ব-২)

অনেক দিন বাদে উপহার পাওয়া একগোছা

রজনীগন্ধা আর নির্জনতা,

পথ চলতে দিল আনন্দ।

আসলে নির্জনতায় মন শক্তি পায়

ক্ষমতা হয় আত্ম-নির্ভরতার।

এইটুকুতেই একতরফা হিসাব হলো শেষ।

কিছু তো চাই , হোক না সে ভুল, হোক না সে

মিথ্যা প্রবোধ।

অভিলাষী মন শান্তি তো চায়,

চাঁদের আলোয় না হোক,

জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই।

আসলে যে যাবার সে তো যাবেই,

যে ফেরার সে তো ফিরবেই,

তাই আঁকড়ে থেকো না কিছু

জীবনের স্রোতে নির্জনে যদি কেউ

যেতে চায়, তবে সে যাক।

কিছু দেখবো না, শুনবো না বলে

চোখ মুখ বেঁধে আমি একা।

এই ব্রহ্মাণ্ডের ভেতর

একটি বিন্দুর মতোই একা আমি

দাঁড়িয়ে আছি একাকী নির্জনে।।

(কলমে-পিয়ালী)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract