নবীনবরণ
নবীনবরণ
এসো হে নবীন,
ভোরের সূর্যের প্রথম আলো,
উড়িয়ে ধ্বজা সবার ভালো,
ডাক দিয়েছে প্রবীণ।
এসো হে নবীন,
ঘুচিয়ে সকল ভেদাভেদ,
সাম্যের বাণী করিয়া বেদ,
বাজাও উন্নতির বীণ।
এসো হে নবীন,
শপথ নিয়ে চলবে অন্তহীন,
করবে জীবন রামধনু রঙিন,
মিটিয়ে সকল ঋণ।
এসো হে নবীন,
আজ করি তোমাদের বরণ,
হোক অধ্যয়নে নিবিড় মন,
শুভ হোক সর্বক্ষণ।
